বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে জাককানইবি শিক্ষক সমিতি

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ PM

© ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অনলাইনে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি।

আগামীকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ‘‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।

অনলাইন এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাককানইবি শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাককানইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাদা আহ্সান হাবীব।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সিএসএফ দলের সদস্য তারিক এবার ছাত্রদলের …
  • ০৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
close