ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার বিচার চায় ছাত্র ফেডারেশন

০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ PM

© ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম হোসেনের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। আজ শুক্রবার সকালে সংগঠনটির অর্থ সম্পাদক রিয়াজ হোসেনের পাঠানো বার্তায় এ দাবি জানানো হয়েছে।

এসময় সরকার ঘুমন্ত মানুষের নিরাপত্তাও দিতে পারেনা উল্লেখ করে বিবৃতিতে তারা বর্বরোচিত এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। একই সাথে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এ বিষয়ে ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা রাষ্ট্রের চলমান বিচারহীনতার সংস্কৃতির ফল। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে না পারলে হত্যাকান্ড নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই’।

সংগঠনটির সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘ন্যাক্কার জনক এ ঘটনাটি সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার বারবার জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে। হামলার সাথে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সকলের জন্য নিরাপদ বাংলাদেশ চাই’।

দুষ্কৃতকারীরা গভীর রাতে তাঁর সরকারি বাসভবনে অনুপ্রবেশ করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় ওয়াহিদা খানমকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

 

ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের কক্সবাজারের হোটেলে আগুন
  • ২৩ অক্টোবর ২০২৬
২ শিক্ষার্থীর সংগ্রাম থেকে জন্ম নেওয়া গবেষণা প্রতিষ্ঠানে যু…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসআই মিজানুরের মৃত্যু ‘বড় ষড়যন্ত্রের অংশ’, আশঙ্কা মাভাবিপ্র…
  • ২৩ অক্টোবর ২০২৬