টেলিটকের নেটওয়ার্ক সমস্যা অচিরেই দূর হবে

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৭ PM

টেলিটকের নেটওয়ার্ক সমস্যা অচিরেই দূর হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে টেলিটকের ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তুতি চলছে। টেলিটকের নেটওয়ার্কের সমস্যা কথা অনেকেই জানিয়েছে। আশা করি, অচিরেই নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে।

করোনা সময়ে আইকিউএসি’র ভূমিকা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বৃহস্পতিবার জুম প্লাটফর্মে আয়োজিত এক সভায় তিনি এসব কথা জানান। সভায় ১৪১টি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর- এর সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া।

অনলাইন শিক্ষায় গুণগত মানের ওপর জোর দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীতা বৃদ্ধি পেয়েছে। অনলাইনে পাঠদান এখন একটি বাস্তবতা। শিক্ষার্থীদের ইন্টারনেট ও ডিভাইস সমস্যা সমাধানের পাশাপাশি অনলাইনে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে মনোযোগ দিতে হবে। করোনার টিকা আবিষ্কার হলে শিক্ষায় সরাসরি ও নিয়মিত পাঠদানে ফিরে গেলেও অনলাইন শিক্ষার গুরুত্ব কোন অংশে কমবে না। এজন্য বিশ্ববিদ্যালয়সমূহকে সরাসরি পাঠদানের পাশাপাশি অনলাইনে কোর্স চালু রাখার পরামর্শ দেন তিনি।

সভাপতির ভাষণে প্রফেসর আলমগীর বলেন, করোনা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্ষতি পোষাতে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনার শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে শিক্ষার্থীরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পতিত হয় নি। এক্ষেত্রে আইকিউএসি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি জানান।

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950