জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ

০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ PM

আজ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩০ হাজর ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে। পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/result এবং www.nubd.info থেকেও ফল পাওয়া যাবে।

মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬