ভুলে আসা সাড়ে ৫ লাখ টাকা ফেরত দিলেন ইবি ছাত্র

০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ PM

© সংগৃহীত

ব্যাংক একাউন্টে ভুলক্রমে চলে আসা ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে মানবতার নজির স্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হানিফ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তার বাসা নাটোর জেলার লালপুর উপজেলায়।

জানা যায়, গত ২৬ আগস্ট হানিফ হোসাইনের মায়ের রুপালী ব্যাংকের একাউন্টে ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা জমা হয়। পরে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা যোগাযোগ করে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন তিনি। এরপর প্রকৃত মালিককে এসব টাকা হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ।

এ বিষয়ে হানিফ হোসাইন বলেন, ২৬ আগস্ট মায়ের একাউন্টে ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা জমা হয়। এরপর ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। প্রকৃত মালিকের নিকট টাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আমার নৈতিক দায়িত্ব পালন করেছি বলে জানান তিনি।

কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬