অনলাইনে বার্ষিক পরীক্ষা নেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

২৯ আগস্ট ২০২০, ০৯:১০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে অনলাইনে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজ শনিবার কলেজ অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।

অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা-২০২০ আগামী ১৭/০৯/২০২০ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে।

কলেজ সূত্র জানায়, কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের প্রতিটি বিষয়ের পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই গুগল ডকুমেন্টে তৈরি বিশেষ ফর্মে এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তার পূর্বে শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন এবং পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানিয়ে দেয়া হবে।

পরীক্ষার রুটিন

শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, আমরা এর আগেও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে কলেজের প্রোগ্রাম করেছি। সেখানে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করি এ অনলাইন পরীক্ষাতেও সেরকম সাড়া পাবো। এর মাধ্যমে শিক্ষার্থীরাই উপকৃত হবে।

তিনি জানান, যদি কোন শিক্ষার্থীর স্মার্টফোন না থাকে, কলেজের তিনটি কম্পিউটার ল্যাব আছে। এখানে ইন্টারনেট ফ্রি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে ল্যাবে বসেও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেবো।

অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া বলেন, করোনা মহামারীতে আমরা ডিজিটাল স্টুডিও স্থাপন করেছি। উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে প্রায় চার হাজার ভিডিও ক্লাস তৈরি হয়েছে। যা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে চ্যানেলে রয়েছে।

অধ্যক্ষ বলেন, আমাদের একাডেমিক কার্যক্রমসহ সবকিছু এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দশক আগে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন, এটি তার বাস্তবায়ন। শিক্ষার্থীরা তাদের এ পরীক্ষায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ প্রসঙ্গে অবস্থান …
  • ২৩ মার্চ ২০২৬
আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
  • ২৩ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence