ক্যান্সারাক্রান্ত শিশুকে বাঁচাতে রাবি ছাত্রের পোট্রেট বিক্রি

২৮ আগস্ট ২০২০, ০৪:৩৩ PM

© টিডিসি ফটো

খুলনার ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের বাসিন্দা বন্ধন সরকার। বয়স মাত্র ৪ বছর। ঠিক এই বয়সেই বন্ধুদের সঙ্গে যার খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় তাকে আটকে দিয়েছে সবকিছু। বন্ধনের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তার পরিবার।

এদিকে, মরণব্যাধিতে আক্রান্ত বন্ধনকে বাঁচাতে পোট্রেট বিক্রি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলার ছাত্র নয়ন ঘরামী। তার আঁকা পোট্রেট এর সম্পূর্ণ অর্থ ওই শিশুটির চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

এ ব্যাপারে নয়ন ঘরামী বলেন, আমাদের উচিৎ এই মূহূর্তে তাকে সাহায্য করা। আমরা সকলে মিলে সাহায্য করলে হয়তো বেঁচে যেতে পারে এই ছোট্ট বন্ধন। ছবি এঁকে যা টাকা পাব তা বন্ধনের চিকিৎসার জন্য দিব। প্রতি পোট্রেট এর জন্যে সর্বনিম্ন ২০০ টাকা করে দিতে হবে। কেউ সামর্থ্যনুযায়ী বেশি দিতে পারলে ভালো হবে বলে জানান তিনি।

ছবি অর্ডার করতে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে নিশ্চিত করতে হবে। আপাতত ছবির সফট কপি প্রেরণ করা হবে। পরে মূল শিল্পকর্ম পৌঁছে দেয়া হবে বলে জানান নয়ন।

পোট্রেট এর ধরণ-

১. পেন স্কেচ (২০০)

২. পেন্সিল স্কেচ (২০০)

৩. জল রং (৩০০)

৪. তেল রং (১৫০০)

টাকা পাঠানোর ঠিকানাঃ বিকাশঃ ০১৭৪৯৩৫২০১৯/ডাচ বাংলা:০১৭৪৯৩৫২০১৯

জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬