অনলাইন ক্লাস: আর্থিক অসচ্ছলদের তালিকা চেয়েছে চবি

২৭ আগস্ট ২০২০, ০১:২৩ PM

© টিডিসি ফটো

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই অনলাইন ক্লাস শুরু হলেও এখনও শুরু হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। তবে সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে চবিতেও শুরু হওয়ার কথা রয়েছে অনলাইন শিক্ষা-কার্যক্রম।

এরই লক্ষ্যে ক্লাসে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকরণে যাদের ডিভাইস ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই তাদেরকে স্ব স্ব বিভাগের সভাপতি/ইনস্টিটিউটের পরিচালক বরাবর যোগাযোগ পূর্বক নাম তালিকাভুক্ত করার নির্দেশ প্রদান করেছে চবি প্রশাসন। আগামী ২৯ আগস্টের মধ্যে নাম তালিকাভূক্ত করতে হবে শিক্ষার্থীদের।

আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর এস. এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও উক্ত তালিকা তৈরিতে শুধু প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে এবং ইতোমধ্যে যারা নাম জমা দিয়েছে তাদের যোগাযোগের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close