জবিতে নীল দলের দোয়া মাহফিল

২৩ আগস্ট ২০২০, ০৭:০৮ PM

© টিডিসি ফটো

জাতীয় শোকদিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীল দলের একাংশের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে ১৫ ও ২১ আগস্টে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়েছে।

আজ রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দল সমর্থিত একাংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন নীল দল সমর্থিত একাংশের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদ সদস্য এবং ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close