ববিতে অনলাইনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ অনুষ্ঠিত

১৯ আগস্ট ২০২০, ১০:৪৬ AM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ এ প্রথম স্থান অধিকার করেছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিমা হোসেম তমা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তায়্যেবা তাকবীর এবং ৩য় স্থান অধিকার করেছেন মিকাদম রহমান। তাঁরা দুজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো: হাবিবুল্লাহ মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউ রেডিও এর আর.জে আসাদুজ্জামান ইদ্রিস।

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে অনলাইনে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ব্যবস্থা করা হয়। তিনটি পর্বে সাজানো এ অলিম্পিয়াডের প্রথম অংশে (২-৪ আগস্ট) ছিল বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর অনলাইন কুইজ। দ্বিতীয় ভাগে (৬-৯ আগস্ট) বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদানের ওপর প্রবন্ধ লিখন। তৃতীয় ভাগে (১১-১২ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর ওপর নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।

অলিম্পিয়াডে বিজয়ীদের উপহার হিসেবে অনলাইন সার্টিফিকেট এবং কুরিয়ারের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই উপহার দেয়া হবে।

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950