বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী: অনলাইনে বিইউএফটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৯ আগস্ট ২০২০, ১২:২৫ AM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (বিইউএফটি) অনলাইনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর ইউ সিদ্দিক।

প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির আদর্শ ও অনুপ্রেরণা। বঙ্গবন্ধু স্বাধীনচেতা মানুষ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা অজর্ণ করতে পেরেছি। জাতির জনক চেয়েছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে। জাতির এই মহান নেতার স্বপ্নের সোনার বাংলা গঠন করতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে আহবান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহফুজুর রহমান তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বাঙ্গালি জাতি আজ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াতে পারছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে মনে প্রাণে ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। উপাচার্য তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাই কে এক সাথে কাজ করতে আহবান করেন।

বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ূব নবী খান বলেন, বঙ্গবন্ধু বেকার মুক্ত দক্ষ যুব সমাজ গঠণ করতে চেয়েছেন। বঙ্গবন্ধুর কারিগরি শিক্ষার বিভিন্ন যুগান্তরী পদক্ষেপের কথা তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, ডীনসহ অন্যান্য উচ্চপদস্ত কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর আদর্শের কথা তুলে ধরেন। এছাড়া আলোচনা শেষে বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950