বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না: কুবি উপাচার্য

১৫ আগস্ট ২০২০, ০৬:৩০ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেছেন, আমরা বিশ্বাস করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারতাম না।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক এমরান বলেন, বৈশ্বিক মহামারীর কারণে এবারে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস উদ্যাপনের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় পরিবারের প্রায় সকলেই উপস্থিত হয়েছেন।

কুবি উপাচার্য বলেন, ১৯৭৫ সালের আজকের এই দিনে আমরা অকৃতজ্ঞ বাঙালি আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছি। এই হত্যার দায়ভার শুধু কয়েকজন খুনির নয়, তখনকার সাড়ে সাত কোটি বাঙালি প্রত্যেকেরই। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর পুষ্পার্ঘ অর্পণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এছাড়াও দিবসটি উদ্যাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, একাডেমিক ভবন ও ডরমেটরিতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কুরআন খতম এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950