ইবি লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক লুৎফর

১০ আগস্ট ২০২০, ০৫:২৭ PM
অধ্যাপক ড. লুৎফর রহমান

অধ্যাপক ড. লুৎফর রহমান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান। আজ সোমবার বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন তিনি। এ দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড.জুলফিকার হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

জানা যায়, সোমবার লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড.জুলফিকার হোসেনের মেয়াদ শেষ হয়। বিভাগের প্রথম শিক্ষার্থী হিসেবে নিজ বিভাগেই সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন তিনি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক সেলিমসহ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের সময় ড. লুৎফর রহমান বলেন, ‘শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বিভাগের উন্নয়ন চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীসহ সবার সহযোগীতা পেলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।’

ড. লুৎফর রহমান লোক প্রশাসন বিভাগে ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২০০৩ সালে লোক প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৭ অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

তার গুড গর্ভনেন্স অব হেলথ সেক্টর ইন বাংলাদেশ বিষয়ে পিএইচডি ডিগ্রী ও প্রশাসন, সু-শাসন, নারী ক্ষমতায়ন, স্থানীয় সরকার, ইসলামিক প্রশাসন ও গর্ভনেন্স বিষয়ে একাধিক প্রবন্ধ রয়েছে। এছাড়াও লোক প্রশাসন তাত্ত্বিক ও প্রায়োগিক রুপরেখা বিশ্লেষণ নামে যৌথভাবে একটি গ্রন্থ রচনা করেন তিনি।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close