গিনেস বুকের স্বীকৃতিপত্র পেলেন কলেজছাত্র আশিকুর

১০ আগস্ট ২০২০, ১২:৩২ AM

© সংগৃহীত

শূন্যে বল নিক্ষেপ এবং ধরে ফেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের পেয়েছেন স্বীকৃতিপত্র। গত ৩০ জুলাই জুবায়েরের কাছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে একটি স্বীকৃতিপত্র এসে পৌঁছায়।

স্বীকৃতিপত্রে বাংলাদেশি আশিকুর ‘নেক থ্রো অ্যান্ড ক্যাচেস’ ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ এবং ধরে ফেলে বিশ্বরেকর্ড করেন বলে উল্লেখ করা হয়েছে।

আশিকুর রহমানের ঝালকাঠি জেলা শহরের মসজিদবাড়ি রোডের বাসিন্দা জালাল আহম্মেদের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র।

আশিকুরের কোনো প্রশিক্ষক ছিল না। মা-বাবার চোখ এড়িয়ে ঘরের দরজা বন্ধ করে নিজে নিজে ঘণ্টার পর ঘণ্টা চালাতেন অনুশীলন।

এ উপলক্ষে আজ রবিবার বিকেল চারটায় স্থানীয় প্রেসক্লাবের হলরুমে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাঁকে সংবর্ধনা দেয়। জুবায়েরকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আশিকুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ফুটবলে আমার অনুপ্রেরণা ওয়ার্ল্ড সুপারস্টার রোনালদিনহো। ২০১৬ সালের ৫ নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬২ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে রেকর্ড গড়েন। আমি তাঁর রেকর্ড ভেঙে মিনিটে ৬৫ বার নেক থ্রো অ্যান্ড ক্যাচেসে সফল হই।’

তিনি আরও বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া কঠিন বিষয়। এ জন্য নিয়মিত পরিশ্রম ও একনিষ্ঠ মনোযোগ দরকার।

রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬