নদীতে গোসল করতে নেমে ঢাকা কলেজ ছাত্র নিখোঁজ

১০ আগস্ট ২০২০, ১২:১৬ AM

© টিডিসি ফটো

নরসিংদীর বীরগঞ্জে ব্রক্ষপুত্রের শাখা নদী আড়িয়াল খাঁয় গোসল করতে নেমে মুহাম্মদ সোহেল রানা (২১) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছেন। আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্র কলেজের ২০১৭-১৮ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী। বিষয়টি নিখোঁজের পরিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সোহেল চরমান্দালিয়া ব্রক্ষপুত্র নদীর শাখায় মুন্সিপাড়া সুইচ গেইট থেকে কলাগাছ বুকে নিয়ে নদীতে সাঁতার দেয়। নদীতে তখন প্রচন্ড স্রোত থাকায় তার বন্ধুরা পাড়ে উঠতে পারলেও সোহেল রানা নদীতেই তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে জানায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও সোহেলর কোন সন্ধান পাননি।

‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬
ইরানে আবারও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে ৫ বছরে পেনশন ব্যয় বাড়তে পারে ৪ গুণ
  • ২৪ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাগলনাইয়া স্টুডে…
  • ২৪ অক্টোবর ২০২৬
তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৪ অক্টোবর ২০২৬