মুজিববর্ষে ২৩শ চারা গাছ রোপণ করবে বরিশাল বিশ্ববিদ্যালয়

০৯ আগস্ট ২০২০, ০৭:১০ PM
বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক বনায়নের আওতায় এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ২৩,০০ চারা গাছ রোপন করা হবে।

আজ রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বনায়নের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ২৩,০০ বৃক্ষের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদ্বয়, সহকারি কমিশনার (ভূমি), বন বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রেড ১১-১৬ ও গ্রেড, ১৭-২০ কল্যান পরিষদের নেতৃবৃন্দ।

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পরিকল্পিত সবুজায়নের প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। ধরণীর অস্তিত্ব রক্ষা ও সকলের সুস্থ থাকার জন্য বৃক্ষারোপণ, বনায়ন, সবুজায়ন, জীববৈচিত্র সংরক্ষণ আমাদের জরুরি।

'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৪ মার্চ ২০২৬
কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, বাড়ছে দুর্ঘটনার আ…
  • ২৪ মার্চ ২০২৬
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence