করোনায় আক্রান্ত ঢাকা কলেজের আরও ২ শিক্ষক, মোট আক্রান্ত ২৫

০৮ আগস্ট ২০২০, ০৭:৪২ PM

© ফাইল ফটো

নতুন করে ঢাকা কলেজের আরও ২ শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কলেজটির মোট ২৫ জন শিক্ষক এ ভাইরাসে আক্রান্ত হন। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, করোনায় আমাদের আরও দুইজন শিক্ষক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমাদের মোট ২৫ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত শিক্ষকদের মধ্যে কোয়ারেন্টিন মেনে এবং চিকিৎসা নিয়ে ২৩ জনই সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

তিনি বলেন, নতুন করে আক্রান্ত এই দুইজন চিকিৎসাধীন রয়েছেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই আক্রান্ত শিক্ষকদের সার্বিক খোঁজ খবর এবং সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।

শিক্ষকরা করোনায় আক্রান্ত হবার ফলে অনলাইন ক্লাসে কোন প্রভাব পড়বে কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমাদের অনলাইন ক্লাস চলমান আছে এবং করোনার সংকটকালীন পুরো সময়টাতেই অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যারা অনলাইন ক্লাস নিয়েছেন তাঁরা কেউ আক্রান্ত হয়নি। তবে বাড়তি সতর্কতার জন্য অনলাইন ক্লাস গুলো শিক্ষকরা বাড়িতে বসেই সম্পন্ন করছেন।

এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950