করোনাকালে কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু

০৮ আগস্ট ২০২০, ০৪:২০ PM

© টিডিসি ফটো

করোনাকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১২ জুন চিকিৎসা না পেয়ে মারা যান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান উষ্ণ। এরপর গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঘুমের মধ্যে মারা যান একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম শাওন।

ইসরাতের সহপাঠীরা জানিয়েছেন, তার শ্বাসকষ্টের কারণে করোনাভাইরাসের রোগী ভেবে হাসপাতালগুলো ভর্তি নেয়নি। পরে বিনা চিকিৎসায় কলেজের মেধাবী ছাত্রী উষ্ণ মারা যান। চিকিৎসা অভাবে তার মৃত্যুর ঘটনায় কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। নাহিয়ান আকাশ নামে এক শিক্ষার্থী লিখেছেন, করোনাকালে যেখানে সবকিছু মানবিক হয়ে উঠছে; সেখানে আমাদের দেশে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। হাসপাতালগুলোর খামখেয়ালিপনায় দিন দিন অব্যবস্থাপনা বেড়ে চলছে।

এদিকে, করোনাকালে দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে কলেজটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এছাড়া শোক প্রকাশ করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি ও কলেজের শিক্ষক পরিষদের নেতারা।

ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির প্রধানের দায়িত্বে মোখসেদুল কামাল
  • ২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
  • ২৩ মার্চ ২০২৬
দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence