মিলল না মুক্তি, বাবার সাথে শেষ দেখা হলো না বেরোবির সেই শিক্ষিকার

০৭ আগস্ট ২০২০, ০৯:০৬ PM

© ফাইল ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত পিতাকে শেষ বারের মতো দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করলেও এখনো আবেদন কারাগারে এসে পৌঁছায়নি।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার রেজা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সিরাজাম মুনিরার প্যারোলে মুক্তির কোনো কাগজ আমরা পাইনি। তাই তাকে মুক্তি দেয়া সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় এখন আর মুক্তির আশা নেই।

জানা গেছে, সিরাজাম মুনিরার বাবা মো. আব্দুল আজিজ শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজাম মুনিরা ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন এমন অভিযোগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেদিন রাতেই সিরাজাম মুনিরাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষাপটে সিরাজাম মুনিরাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬
দেশে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৫ জুন ২০২৬
‘আনচেলত্তি আমাকে উপহার দিতে বাধ্য!’ — ম্যাচ শেষে ভিনিসিয়াসে…
  • ২৫ জুন ২০২৬
মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা …
  • ২৫ জুন ২০২৬
বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব সচিব কমিটিতে, ব…
  • ২৫ জুন ২০২৬