পিজিডি ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তি প্রক্রিয়া শুরু কাল

০৫ আগস্ট ২০২০, ১২:২৩ PM

© ফাইল ফটো

জতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস পিজিডি ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল (৬ আগস্ট) থেকে।

আজ বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন ৬ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হবে। চলবে ২৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস অনলাইনের মাধ্যমে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

 



দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬