করোনা আতঙ্কে ব্রেন স্ট্রোক, রাবি ছাত্রের মৃত্যু

০৪ আগস্ট ২০২০, ০৬:১৪ PM

© সংগৃহীত

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র মারা গেছেন। ওই ছাত্রের না মিঠুন বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ থানায়।

সোমবার (০৩ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মিঠুনের বড় ভাই সুমন বিশ্বাস।

তিনি বলেন, মিঠুনের প্রথমে জ্বর ছিল। একদিন হঠাৎ করোনা আতঙ্কে ব্রেন স্ট্রোক করে টয়লেটে পড়ে যায় সে। ১২ জুলাই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর অবস্থার অবনতি দেখে ১৩ জুলাই সকালে যশোর মেডিকেল কলেজে ভর্তির জন্য নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দীর্ঘক্ষণ ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। এতে তার অবস্থা আরও খারাপ হয়। পরে ২২ ঘণ্টা পর তাকে ভর্তি নেয় এবং তখন আইসিইউ সাপোর্টও পায় সে। এরপর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় মিঠুন। ঝিনাইদহের কালিগঞ্জ থানায় নিজ গ্রামে রাতে মিঠুনের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানান সুমন।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তরুণ , আহত ২
  • ২৪ অক্টোবর ২০২৬
‘দ্বৈতনীতি বন্ধ করুন’, ফিফাকে বার্তা ওজিলের
  • ২৪ অক্টোবর ২০২৬
বাতিল সাড়ে ১৩ লাখ আবেদন, সংশোধন হয়েছে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি
  • ২৪ অক্টোবর ২০২৬
‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই…
  • ২৪ অক্টোবর ২০২৬