নটর ডেম কলেজ ভর্তিতে শুধু লিখিত পরীক্ষা

০৩ আগস্ট ২০২০, ০৫:১১ PM

© ফাইল ফটো

করোনার কারণে রাজধানীর নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের এবার ভার্চুয়ালি (অনলাইন) লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। তবে মৌখিক পরীক্ষা নেয়া হবে না। আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে কলেজে ভর্তির আবেদন শুরু হবে। আজ সোমবার (৩ আগস্ট) ভর্তির বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তপক্ষ। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ৯ আগস্ট প্রথম প্রহর থেকেই নির্ধারিত ওয়েবসাইটে  (www.mcampus-admission.online/ndc/) বা নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে (www.notredamecollege_dhaka.com)  ভর্তির আবেদন গ্রহণ করা হবে।  আগামী ১৬ আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে ভর্তির বিজ্ঞপ্তি বলা হয়েছে।

এবার ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। চলতি বছর বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৭৮০টি এবং ইংরেজি মাধ্যমে ৩০০টি আসনে, মানবিক বিভাগে ৪০০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

জিপিএ-৫ নিয়ে বিজ্ঞান বিভাগে, জিপিএ-৪ নিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং জিপিএ-৩.৫ নিয়ে মানবিক বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ হল-বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ হল-বাংলা, ইরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি ও সাধারণ জ্ঞান। 

এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950