জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু

০৩ আগস্ট ২০২০, ০৩:৫৮ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঠদানকারী কলেজসমূহে শিক্ষাবর্ষ অনুযায়ী মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম ১২ আগষ্ট রাত ১২টা পর্যন্ত চলবে। কোভিড-১৯ মহামারীর কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস অনলাইনের মাধ্যমে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কোর্সে ভর্তি কার্যক্রম চলছে, এলএলবি ১ম পর্ব (২০২০-২১)/ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২০-২১)/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২০-২১)/ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স (২০১৯-২০)/ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী (২০২০-২১)/ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক (২০১৯-২০)/ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ (২০২০-২১)/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯)/ মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] (২০১৮-১৯)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০১৯-২০)/ মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট (২০১৯-২০) কোর্স।

‘দ্বৈতনীতি বন্ধ করুন’, ফিফাকে বার্তা ওজিলের
  • ২৪ অক্টোবর ২০২৬
বাতিল সাড়ে ১৩ লাখ আবেদন, সংশোধন হয়েছে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি
  • ২৪ অক্টোবর ২০২৬
‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই…
  • ২৪ অক্টোবর ২০২৬
বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬