করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মহিলা কলেজ শিক্ষকের মৃত্যু

০২ আগস্ট ২০২০, ০৪:১২ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের ‍উপসর্গ নিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে তিনি রাজশহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

তার নাম কাবীর আহমাদ। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। কাবীর রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পবিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়।

এর আগে গত ২৮ জুলাই তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার আগেই কাবীর আহমাদ মারা গেছেন। তার নমুন সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে।

নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬