ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে ইবি ছাত্রলীগ

৩০ জুলাই ২০২০, ০৬:১১ PM

© টিডিসি ফটো

করোনা পরিস্থিতিতে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী ম্যুরালের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী, নৈশ প্রহরী, ভ্যানচালক ও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সংগঠনটি। এর আগে সবার মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে এ সময় ছাত্রলীগ নেতা বিপুল খান, আলামিন জোয়ার্দার, হোসাইন মজুমদারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আমরা অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারলেও আমাদের আয়োজন সার্থক হবে।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close