শেকৃবির অধিভুক্ত হচ্ছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

২৭ জুলাই ২০২০, ০৫:১৫ PM

© ফাইল ফটো

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করতে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শেকৃবিকে জরুরিভিত্তিতে অধিভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ৫ বছর (ইন্টার্নশিপসহ) মেয়াদি ডিভিএম কোর্সে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর অধীন শিক্ষা কার্যক্রম শুরু করে। ঝিনাইদহ থেকে সিভাসু দূরবর্তী হওয়ায় যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশ ও রিজেন্ট বাের্ডের অনুমোদন সাপেক্ষে ওই কলেজকে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওতায় পাঠদানের অনুমতি দেওয়া হয় এবং তা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত নবায়ন করা হয়।

তবে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ অনুসারে এ মুহুর্তে কোন প্রতিষ্ঠানকে অধিভুক্ত করার সুযােগ না থাকায় এ বিশ্ববিদ্যালয়টি ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ১ম ব্যাচের চুড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা সেশনজটের মধ্যে পড়ার শঙ্কায় রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা এবং কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সম্প্রতি মন্ত্রণালয় থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে শেকৃবির অধিভুক্ত করা যেতে পারে কিনা তা নিয়ে একটি আদেশ জারি করে। আদেশে শিক্ষা মন্ত্রণালয় শেকৃবিকে এ বিষয়ে মতামত প্রদানের জন্য অনুরােধ জানিয়েছিল। শেকৃবি থেকে মতামত প্রদানের প্রেক্ষিতে আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬