জাতীয় বিশ্ববিদ্যালয়

অধিভুক্ত কলেজে গভর্নিং বডির সভাপতি থাকতে পারবেন না সাংসদরা

২৭ জুলাই ২০২০, ০৪:৫৮ PM

© লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ২৩০/২০১৭ এর ২৫/১১/২০১৯ তারিখের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এতদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সাংসদদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে চমক রোনান-মাহি, বাদ কারা?
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬