সায়মা ওয়াজেদ সিভিএফ’র দূত মনোনীত হওয়ায় ববি উপাচার্যের অভিনন্দন

২৩ জুলাই ২০২০, ০৯:০৪ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক দূত মনোনীত হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, সিভিএফ’র থিমেটিক দূত মনোনীত হওয়া সম্মান ও গৌরবের বিষয়। তিনি বলেন, সায়মা ওয়াজেদ সিভিএফ’র থিমেটিক দূত মনোনীত হওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। সায়মা ওয়াজেদ হোসেন বিশ্বের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নবায়ন যোগ্য জ্বালানি, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রবল ঝুঁকির মুখে থাকা দেশসমূহের কল্যাণে তাঁর মেধা ও অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সিভিএফ- এর চারজন দূত মনোনীত হয়েছেন। সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ছাড়াও অন্যান্য দূতগণ হচ্ছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা এবং কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি পানু-পানু।

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৯ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রেজাউলের কবর জিয়ারত, ছেলেকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এবার ফেসবুক পেজ হারানোর শঙ্কায় ১১ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তাপমাত্রা আবার কমার পূর্বাভাস, থাকবে কত দিন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬