ক্যান্সার আক্রান্ত হয়ে না ফেরার দেশে বেরোবি ছাত্র লিংকন

২৩ জুলাই ২০২০, ০৫:১৯ PM

© টিডিসি ফটো

ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় আটমাস চিকিৎসাধীন থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সজিব হাসান লিংকন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লিংকনের মা শেফালী বেগম।

শেফালী বেগম বলেন, ‘আমার একটাই সন্তান। অনেক কষ্টে লেখাপড়া চালাচ্ছিলাম। তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিলো। কিন্তু আজ হেরে গেলাম।’

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের মালয়েশিয়ান প্রবাসী আবদুর রশিদ ও গৃহিণী শেফালীর একমাত্র সন্তান লিংকন হাসান সজিব। গত বছরের ডিসেম্বরে প্রাথমিক চিকিৎসা শেষে ‘fibrosercoma’ নামক মুখের ক্যান্সার হয়েছে বলে জানান চিকিৎসকরা।

পরে তাদের পরামর্শ অনুযায়ী চলতি বছরের ২২ জানুয়ারি টিউমার অপারেশন করা হয় এবং তিনবার ক্যামোথেরাপি দেওয়া হয়েছে। এতে ৭ থেকে ৮ লাখ টাকা খরচও হয়েছে। তাদের সামান্য যেটুকু জমি ছিল তা বিক্রি করে ছেলের চিকিৎসায় ব্যয় করা হয়।

স্থানীয়রা জানান, মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করে ছেলের লেখাপড়ার খরচ ও সংসার চালাতেন লিংকনের বাবা। কিন্তু করোনাকালীন মহামারিতে আয় বন্ধ থাকায় ছেলের চিকিৎসার জন্য বিপুল অর্থ সংগ্রহ করতে না পারায় দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন তারা। এ অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে লিংকনের অকাল মৃত্যুতে তার সহপাঠি, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সহ শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।

এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950