চাকরি প্রস্তুতি নেওয়া সাবেক চবি ছাত্রীর আত্মহত্যা

২১ জুলাই ২০২০, ০৮:৫৬ AM
নীলম ধর অর্পা (২৫)

নীলম ধর অর্পা (২৫)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রী আত্মহত্যা করেছেন। লোকপ্রশাসন বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পাস করে বের হন তিনি। সোমবার নগরের বাকলিয়া থানাধীন দেওয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

নীলম ধর অর্পা (২৫) লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে লোকপ্রশাসন থেকে মাস্টার্স পাস করে বের হন। বর্তমানে তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নীলম ধর অর্পা পরিবারের সঙ্গে নগরের দেওয়ানবাজার এলাকায় জালাল কলোনিতে থাকতেন।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান জানান, রাত ১১টার দিকে অর্পার পরিবার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্পার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গলায় ওড়না প্যাচানোসহ অর্পাকে পরিবার চমেকে নিয়ে আসেন। তার গলায় দাগ রয়েছে।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬