বিশ্ববাসী ভালো থাকলেই আমরা ভালো থাকব: উপাচার্য

১৯ জুলাই ২০২০, ০৫:২৮ PM
উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান

উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেছেন, করোনা মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। আজ আমি বা আমার পরিবার শুধু ভালো বা নিরাপদে থাকলেই হবে না। বিশ্ববাসী ভালো থাকলেই কেবল আমরা ভালো থাকব। তাই আপনারা সকলে স্বাস্থ্য বিধি মেনে চলবেন।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের চারপাশে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, সৌন্দর্য-বর্ধন কমিটির সদস্য মোহাম্মদ ফখর উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাদা আহসান হাবীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাকিবুল হাসান রনি, কর্মচারী সমিতির সভাপতি জুনায়েদ কবির ও সাধারণ সম্পাদক রিয়াজুল হক, জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ডাক
  • ০৬ এপ্রিল ২০২৬
৪৫ দিনের যুদ্ধবিরতি ঘিরে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২৬ সালের দাখিল পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ, দেখুন এ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশিসহ ১০৫ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬