জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৫৭ কোটি টাকার বাজেট অনুমোদন

১৮ জুলাই ২০২০, ০৩:৫৬ PM

© লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২২তম অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ ওই পাজেট পেশ করেন। আলোচনার পর সিনেট তা গ্রহণ করে অনুমোদন করে। 

আজ শনিবার (১৮ জুলাই) জুম অ্যাপসের মাধ্যমে এ অধিবেশন অনুষ্ঠি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

এছাড়াও অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, নতুন দপ্তর ও পদ সৃষ্টি অনুমোদন হয়।

এ অধিবেশনে জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, অ্যারোমা দত্ত এমপি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, জনপ্রশাসন সচিব মো. ইউসুফ হারুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. খন্দকার বজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. শাহজাহান মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, মাউশির ডিজি প্রফেসর সৈয়দ মো. গোলাম ফারুক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, বিএম কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদ।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৬২জন সম্মানিত সিনেট সদস্য এবং ৬ জন আমন্ত্রিত অতিথি অধিবেশনে উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950