করোনায় আক্রান্ত হয়ে কলেজ অধ্যাপকের মৃত্যু

১৭ জুলাই ২০২০, ০৩:৫১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী মারা গেছেন। আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোজাহার আলীর বড় ছেলে তাঁর পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটিগ্রামে। তিনি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

পারিবার সূত্র জানায়, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত অধ্যাপক মোজাহার আলী ৮-১০ দিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ১২ জুলাই কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এর পরই পরিবারের লোকজন তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একপর্যায়ে তিনি মারা যান।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬