সুন্দরবন সায়েন্স অ্যান্ড বিজনেজ কলেজ © সংগৃহীত
সাতক্ষীরার সুন্দরবন সায়েন্স অ্যান্ড বিজনেস কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
ডা. মানস কুমার মন্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেয়ার পর দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলেজ উপাধ্যক্ষ আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি হন। তিন দিন পর ৯ জুলাই তার করোনার পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সিউিইউতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্য মতে, করোনা আক্রান্ত হয়ে জেলায় আজ পর্যন্ত ৯ জন মারা গেছেন। এছাড়া করেনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩০ জন মারা গেছেন।