বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারনেট বিল দেয়ার দাবি ইশা ছাত্র আন্দোলনের

১৬ জুলাই ২০২০, ১১:৫৩ AM

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ইন্টানেটের ব্যয়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করার আহ্বান জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। উপাচার্য ও সংশ্লিষ্টদের প্রতি এ দাবি জানিয়ে বৃহস্পতিবার সংগঠনটির শাখার সভাপতি এস এম তৌহিদ বাশার এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এক যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ সৃষ্ট বিপর্যয়ের কারণে দেশব্যাপী শিক্ষা কার্যক্রম অচলাবস্থা কাটাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তে শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের আহ্বান জানিয়েছে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এরই প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ১৫ জুলাই থেকে সকল বিভাগের প্রতিটি ব্যাচের অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। টিউশন করিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে এমন শিক্ষার্থীর সংখ্যাই বেশি। করোনা মহামারীর কারণে টিউশনির পথটাও বন্ধ।

এমতাবস্থায় অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডাটা প্যাকেজ ক্রয় করা অনেকের পক্ষেই অসম্ভব। তাছাড়া স্মার্টফোন নেই এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদেরকে অন্তত ডাটা প্যাকেজ ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করে অনলাইন ক্লাসে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আরও বলা হয়, ‘করোনা কালীন সময়ে এই দাবিটা শুধু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনেরই নয় বরং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। সুতরাং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬