করোনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

১৫ জুলাই ২০২০, ০৬:০৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়নূল আবেদীন (৭৫) মারা গেছেন। বুধবার (১৫ জুলাই) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সহধর্মীনিও কভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অধ্যাপক জয়নূল আবেদীন রাবির ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সাবেক পরিচালক ছিলেন। বুধবার দুপুরে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

অধ্যাপক জয়নূল আবেদীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে ছিলেন অত্যন্ত সফল। আইবিএসে যোগদানের পূর্বে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ঢাকা এবং তার আগে তিনি বার্ড কুমিল্লাতে কর্মরত ছিলেন।

‘বিসিএসের প্রশ্ন তৈরির সময় ৪ দিন আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়, …
  • ১৩ এপ্রিল ২০২৬
৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি, তালিকা দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬