চীনে সেরা ছাত্রের পুরষ্কার পেলেন রিশাদ

১৫ জুলাই ২০২০, ০৫:০৫ PM

© সংগৃহীত

চীনে সেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক শিক্ষার্থী মো. রিশাদ। চীনের শ্যান্ডং প্রদেশের জিনান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তিতে মাস্টার্স পাশ করে ইউনিভার্সিটির সেরা ছাত্র পুরস্কার (এক্সিলেন্ট স্টুডেন্টস এওয়ার্ড-২০) এ ভূষিত হয়েছেন।

বিগত শিক্ষাবর্ষে বৈজ্ঞানিক গবেষণা, একাডেমিক গবেষণাপত্র প্রকাশ ও গবেষণাপত্রের সঙ্গে চীন-বাংলাদেশ বন্ধুত্ব প্রচারে অবদানের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সব আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন স্কেলে মূল্যায়ন শেষে সেরা ছাত্রকে দেয়া হয়েছে পুরস্কারটি।

রিশাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে চীনের সরকারি স্কলারশিপ নিয়ে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে চীনে যান।

পরবর্তীতে চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে শিক্ষা ছুটিতে আছেন। গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণাধর্মী লেখালেখি ও স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close