২৫ জুলাই পর্যন্ত লকডাউন চবি ক্যাম্পাস

১৫ জুলাই ২০২০, ০২:৪৯ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলমান লকডাউনের সময়সীমা আগামী ২৫ জুলাই শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার(১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

ক্যাম্পাসে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় গত ৪ জুলাই থেকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। লকডাউন শেষ হওয়ার কথা ছিল আগামী ১৭ জুলাই।

এরই মধ্যে গত শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। এছাড়াও কর্মকর্তা, কর্মচারী সহ ক্যাম্পাসের প্রায় ৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিসিসি সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …
  • ২৪ অক্টোবর ২০২৬
উপনির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে…
  • ২৪ অক্টোবর ২০২৬
জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
  • ২৪ অক্টোবর ২০২৬
৭ দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর…
  • ২৪ অক্টোবর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামী…
  • ২৪ অক্টোবর ২০২৬