সিএমএইচে ভর্তি করোনা আক্রান্ত চবি উপাচার্য

১৪ জুলাই ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপাচার্য ছাড়াও তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।

এর আগে ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সোমবার রাত ১১টার দিকে উপাচার্য ম্যাডাম, তার স্বামী ও মেয়ে সোমবার সিএমএইচে ভর্তি হন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। সবার কাছে উপাচার্য ম্যাডাম দোয়া চেয়েছেন।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬