যবিপ্রবির ল্যাবে আরো ১০৮ জনের করোনা শনাক্ত

১৪ জুলাই ২০২০, ০৩:১০ PM

© ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে যবিপ্রবি ল্যাব সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যশোরের ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের, মাগুরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের, সাতক্ষীরার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ও বাগেরহাটের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ এবং ১৭১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিসিসি সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …
  • ২৪ অক্টোবর ২০২৬
উপনির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে…
  • ২৪ অক্টোবর ২০২৬
জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
  • ২৪ অক্টোবর ২০২৬
৭ দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর…
  • ২৪ অক্টোবর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামী…
  • ২৪ অক্টোবর ২০২৬