কুবি শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফ

১১ জুলাই ২০২০, ০৬:০৩ PM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় ক্যাম্পাস ও কোটবাড়ি এলাকার মেস ও বাসার মালিকদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মেসভাড়া মওকুফ সংক্রান্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন।

কমিটি সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে করোনাকালীন সময় পর্যন্ত শুধুমাত্র ক্যাম্পাস এবং কোটবাড়ি এলাকার মেসগুলোতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা। তবে শহরের মেস বা বাসা সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। যেসব শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিয়েছেন তারা আগামী মাসগুলোর সাথে সমন্বয় করতে বলা হয়েছে। গ্যাস বিল, পানির বিলও মওকুফের আওতাভুক্ত থাকবে।

এ ব্যাপারে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, আমরা ৫০ শতাংশ মওকুফের প্রস্তাব দিয়েছিলাম। মালিকরা ৪০ শতাংশে সম্মত হয়েছে। শহরের মেস বা বাসার মালিকদের সাথেও আমরা দ্রুত বসে ব্যাবস্থা নিব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
  • ২৪ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদ্রাসায় হটলাইন চালুর নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক
  • ২৪ অক্টোবর ২০২৬