রাবির সাবেক অধ্যাপক শিশির ভট্টাচার্য মারা গেছেন

১০ জুলাই ২০২০, ০৯:৪৯ PM
শিশির কুমার ভট্টাচার্য

শিশির কুমার ভট্টাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিজ্ঞানী অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য মারা গেছন। আজ শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। পরে সন্ধ্যায় রাজশাহীর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জানা গেছে, অধ্যাপক শিশির কুমার দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যা ভুগছিলেন। তিনি পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার বসবাস করতেন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশির কুমার ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার আলী বলেন, অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যের চারিত্রিক বৈশিষ্ট্য বর্তমান সময়ের শিক্ষকদের মধ্যে বিরল। অত্যন্ত মৃদুভাষী ও সজ্জন এ শিক্ষক বাংলাদেশের হাতে গোণা কয়েকজন কসমোলোজি বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম।

ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬
শনিবারে ব্যাংকের সাপ্তাহিক ছুটি বাদ দেওয়ার দাবি
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চ…
  • ২৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু 
  • ২৪ অক্টোবর ২০২৬
হার্ট অ্যাটাকের ২–৫ বছর আগেও দেখা দিতে পারে যে লক্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬