এক বর্ষীয়ান নেতাকে হারালাম- ইবি উপাচার্য

১০ জুলাই ২০২০, ১২:৫২ PM

© টিডিসি ফটো

বাংলাদশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার (১০ জুলাই) এক শোক বাণীতে ভাইস চ্যান্সেলর বলেন, ‘আমরা একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালাম।

তিনি বলেন, দশ ও দশর প্রতি তার অবদান এ জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি মরহুমা সাহারা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।’

এছাড়া সাহারা খাতুনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে পৃথক পৃথক শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়র প্রা-ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোহাঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

শোকবার্তায় তারা বলেন, ‘সাহারা খাতুন আওয়ামীলীগের দুঃসময়ের নেত্রী। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের অনুস্মরণ করা প্রয়োজন। তার মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসপ্ত পরিবারর প্রতি সমবেদনা জানান।’

লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬