ঢাকা কলেজের সাত শিক্ষক করোনায় আক্রান্ত

০৯ জুলাই ২০২০, ০৭:৫৫ PM

ঢাকা কলেজের সাত শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্ত শিক্ষকদের মধ্যে তিন জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বাকি চার জন নিজ বাসায় আইসোলেশনে থেকে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ক ম রফিকুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইলোরা দাস সুমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা পারভীন, অর্থনীতি বিভাগের প্রভাষক শামীম আহম্মেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশীদ করোনামুক্ত হয়েছেন। এই তিনজন এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
close