যবিপ্রবির ল্যাবে আরো ৭৯ জনের করোনা শনাক্ত

০৯ জুলাই ২০২০, ১২:৫৬ PM

© ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে যবিপ্রবি ল্যাব সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, গত ২৪ ঘণ্টায় যশোরের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরার ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, বাগেরহাটের ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের ও সাতক্ষীরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা পজিটিভ এবং ১৯২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

 

লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬