করোনায় আক্রান্ত ঢাকা কলেজের আরও এক শিক্ষক

০৮ জুলাই ২০২০, ০৭:৩১ PM
অধ্যাপক রফিকুল আলম

অধ্যাপক রফিকুল আলম

ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল আলমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক রফিকুল আলম বলেন, ‘গত কয়েকদিন থেকে গলাব্যথা করছিল। পরে ৩ জুলাই থেকে শরীরে জ্বর দেখা দেয়। গলাব্যথা সেরে গেলেও জ্বর মাঝেমধ্যে চলে যায় আবার আসে। এ অবস্থায় গতকাল অফিসার্স ক্লাবে করোনার নমুনা পরীক্ষা করাই। আজ দুপুরে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তিনি জানান, বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। শরীরে হালকা জ্বর, মাথাব্যথা ছাড়া শারীরিকভাবে সুস্থ আছেন। নিজের রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬