প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ছয় উপাচার্য

রাবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য: প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ছয় উপাচার্য

০৭ জুলাই ২০২০, ০৯:৫৩ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরাই দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় দিবসে অনলাইন প্লাটফর্মে আলোচনায় যুক্ত হন সেই ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ঐতিহ্যে-সাফল্যে-সম্ভাবনায়’ শীর্ষক অনলাইন আলোচনায় দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে সকলে ঐক্যবদ্ধভাবে স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব লিবারেল ডিবের্টাস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি কাজী সফিক। এ আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ অংশ নেন।

ছয়জন উপাচার্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক ছিলেন। বর্তমানে এসব শিক্ষকরা প্রেষণে বিভিন্ন সররকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

আলোচনায় রাবি উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান আগামী ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরুর সম্ভাবনার কথা জানান।

তিনি বলেন, ক্লাস টিচিংয়ের বিকল্প অনলাইন না হলেও কোভিড-১৯ এর পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে শুরু করতে হবে। শুরুর পর সমস্যা ও সীমাবদ্ধতা বিবেচনায় সেগুলো নিরসনের চেষ্টা করা হবে। এ জন্য একটি টেকনিক্যাল কমিটিও গঠন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয়ে রাবি উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমাদের সকলের প্রচেষ্টা জরুরি।

প্রসঙ্গত ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। রাজশাহীতে এ সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়। ১৯৫০ সালের ১৫ নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950