বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় জেলহাজতে ইবি কর্মচারী

০৭ জুলাই ২০২০, ০৫:৫০ PM
ইলিয়াস জোয়ার্দার

ইলিয়াস জোয়ার্দার © টিডিসি ফটো

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারী ইলিয়াস জোয়ার্দারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার (৭ জুলাই) হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও শৈলকূপা থানার ওসি মহসিন হোসেন জানান, একটি হত্যা মামলায় গতকাল তিনি কোর্টে আত্মসমর্পণ করেছেন। এখন তিনি ঝিনাইদহ জেলহাজতে আছেন। তদন্ত শেষ হলে মামলার বিচার হবে।

জানা যায়, গ্রেপ্তার হওয়া কর্মচারী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মচারী। তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত রহমানের হত্যার সাথে জড়িত ছিলেন। হত্যা মামলার তিনি ৫নং আসামি ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন,‘আমরা এ বিষয়ে কিছু জানতে পারিনি। তথ্য নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরাফাত রহমান খুন হয়েছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবারে ব্যাংকের সাপ্তাহিক ছুটি বাদ দেওয়ার দাবি
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চ…
  • ২৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু 
  • ২৪ অক্টোবর ২০২৬
হার্ট অ্যাটাকের ২–৫ বছর আগেও দেখা দিতে পারে যে লক্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস…
  • ২৪ অক্টোবর ২০২৬
শীত কবে থেকে শুরু, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২৪ অক্টোবর ২০২৬