পতাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ রাবির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

০৬ জুলাই ২০২০, ০৯:৩০ PM

© ফাইল ফটো

ভোরে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। প্রতিবছর এ দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকলেও এবার করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

দেশের উত্তরাঞ্চলের জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় আলোকিত করার প্রত্যয় নিয়ে ১৯৫৩ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬৮ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম প্রধান এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সুদীর্ঘ এই সময়ে রাবি থেকে পড়াশোনা করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখেছেন অনেকে।

দীর্ঘ পথ চলায় শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান। ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের রয়েছে গৌরবময় অবদান।

জানা যায়, ১৯৫৩ সালের এই দিনে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে রাবির যাত্রা শুরু হয়। বর্তমানে এর পরিধি বেড়ে হয়েছে ৭৫৩ একর, শিক্ষার্থী সংখ্যা ৩৮ হাজার। তাদের জন্য রয়েছেন এক হাজার ২০০ শিক্ষক এবং দুই হাজার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে নয়টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিবছর আমরা দিবসটি পালন করে আসছি। তবে এবারে দিবসটি আমাদের কাছে ব্যতিক্রম। করোনাভাইরাসের কারণে তেমন কোন কর্মসূীচ আমরা হাতে নেইনি। সীমিত পরিসরে দিবসটি পালন করেছি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬