চবি অতিশ দীপঙ্কর হলের প্রথম প্রভোস্ট রেজাউল করিম

০৫ জুলাই ২০২০, ০৭:০৩ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান আবাসিক হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

রোববার (৫ জুলাই) দুপুরে তিনি প্রভোস্ট হিসেবে যোগদান করেন। আগামী ১ বছর তিনি এ দ্বায়িত্ব পালন করবেন। এর আগে ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

রেজাউল করিম ২০১০ সালে শহীদ আব্দুর রব হলের আবাসিক হিসেবে দ্বায়িত্বপালন করেন। ২০১১ ও ২০১৯ সালে তিনি এক বছর করে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ভারপ্রাপ্ত প্রক্টর ও ২০১৩ সালে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদকও ছিলেন।

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬